Saturday, 7 November 2026
শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির
জেলার খবর

পারিবারিক অশান্তির কারণে ২২ দিন আত্মগোপনে ছিলেন ব্যাংক কর্মকর্তা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পারিবারিক অশান্তির কারণে ২২ দিন আত্মগোপনে ছিলেন ব্যাংক কর্মকর্তা

পারিবারিক অশান্তির কারণে বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে থাকা ব্যাংক কর্মকর্তা রাজীব আহমেদকে উদ্ধার করেছে কুমারখালী থানা পুলিশ। নিখোঁজের ২২ দিন পর শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে খুলনার একটি আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

রাজীব আহমেদ পূবালী ব্যাংকের কুমারখালী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। পূবালী ব্যাংকের কুমারখালী শাখায় তিনি গত বছরের জানুয়ারিতে বদলি হন। চাকরির সুবাদে পরিবারের সদস্যদের নিয়ে কুমারখালীতে ভাড়া বাসায় থাকতেন তিনি।

 

জানা গেছে, ব্যাংক কর্মকর্তা রাজীব কুমারখালী শেরকান্দি এলাকায় ভাড়া বাসা থেকে নিয়মিত ব্যাংকে যাওয়া-আসা করতেন। দুই সন্তান নিয়ে তার স্ত্রীর রায়হানা বেগম মাসখানেক ধরে তার বাবার বাড়ি খোকসা উপজেলায় ছিলেন। গত ২১ ডিসেম্বর রাতে রাজীব তার স্ত্রীকে মুঠোফোনে জানান ২২ ডিসেম্বর তিনি গ্রামের বাড়ি ভেড়ামারা যাবেন।

 

এরপর ২২ ডিসেম্বর সকালে থেকে রাজীবের ফোন বন্ধ পাওয়া যায় এবং নিখোঁজ হন। তাকে কোথাও খুঁজে না পাওয়ায় ২২ ডিসেম্বর রাতে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন রাজীবের স্ত্রী রায়হানা পারভীন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাদের সংসার জীবনে পারিবারিক কলহ ছিল। পারিবারিক অশান্তির কারণে তিনি খুলনার একটি আবাসিক হোটেলে আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে কুমারখালী থানা পুলিশ তাকে উদ্ধার করে।

 

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, পারিবারিক অশান্তির কারণে আত্মগোপনে ছিলেন ব্যাংক কর্মকর্তা। নিখোঁজের বিষয়টি জানার পর থেকে তাকে উদ্ধারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করে আসছিল কুমারখালী থানা পুলিশ। অবশেষে তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুলনা এলাকায় তার অবস্থান জানতে পেরে কুমারখালী থানা পুলিশ তাকে উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। খুলনা থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।