Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পায়রা বন্দরে প্রথমবারের মতো এলপিজিবাহী জাহাজ

admin • 13 Dec 2023, 07:45 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পায়রা বন্দরে প্রথমবারের মতো এলপিজিবাহী জাহাজ

পায়রা বন্দরে প্রথমবারের মতো ভিড়লো এলপিজিবাহী প্রথম জাহাজ। 'এমভি বসুন্ধরা এলপিজি চাতকী' নামে একটি জাহাজ তিন হাজার তিনশ মেট্রিকটন এলপিজি গ্যাস নিয়ে পায়রা বন্দরে আসে। বসুন্ধরা গ্রুপের এই জাহাজটি গত সোমবার বন্দেরর ইনারে এসে পৌঁছায়।

 

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে বন্দরের ইনার অ্যাংকরেজে থেকে এই জাহাজটি খালাস কার্যক্রম শুরু করে। বর্তমানে জাহাজটি থেকে লাইটারেজের মাধ্যমে ঢাকায় গ্যাস পাঠানো হচ্ছে।

 

এসটিএস অপারেশনের মাধ্যমে গভীরতম নদী পথে চর কাজল এলাকা দিয়ে তেতুলিয়া নদী ব্যাবহার করে কম খরচে ও দ্রততম সময়ে ঢাকায় পরিবহন করা হচ্ছে। যার কারণে জাহাজটি পায়রা বন্দর থেকে খালাস কার্যক্রম শুরু করে। যা পায়রা বন্দরের মাধ্যমে এলপিজি আমদানির ক্ষেত্রে একটি মাইল ফলক।

এর আগে দুবাই থেকে আমদানিকৃত এলপিজি নিয়ে চট্রগ্রাম বন্দরে আসা একটি মাদারভ্যাসেল থেকে খালাস করে পায়রায় নিয়ে আসে 'এমভি বসুন্ধরা এলপিজি চাতকী'।

   

পায়রা বন্দরের উপপরিচালক মো. আজিজুর রহমান বলেন, পায়রা বন্দরের ইতিহাসে এই প্রথম বসুন্ধরা গ্রুপের এলপিজি নিয়ে এমভি চাতকী বন্দরের ট্রান্সশিপমেন্ট অ্যাংকরেজে নোঙর করে। যা পায়রা বন্দরের মাধ্যমে প্রথম এলপিজি আমদানির ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে থাকবে। আগামীতেও এলপিজি, কয়লা, পাথরসহ সকল ধরনের আমদানিকৃত পণ্য পায়রা বন্দরে খালাস কার্যক্রম অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।