Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

পাবনায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পাবনায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত

পাবনার ঢালারচর থেকে চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচলকারী আন্তনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বাঁধেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

রেল সূত্র জানিয়েছে, ঢালারচর থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে সকাল ৭টা ২০ মিনিটে পাবনার আমিনপুর থানার কাশিনাথপুর-বাঁধেরহাট রেলস্টেশনের মাঝে রানীগ্রাম এলাকায় এ দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। ঘটনার পর যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।

 

রেলওয়ে পশ্চিমাঞ্চল বিভাগের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল জানান, লাইনচ্যুত হওয়া বগি দুটো উদ্ধারে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। এতে কেউ হতাহত হাননি।  

 

বীরবল মণ্ডল আরও জানান, এ ঘটনায় পাকশি বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা হারুন অর রশিদকে আহ্বায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।