Saturday, 7 November 2026
শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির
জেলার খবর

পাবনায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, বৃদ্ধা নিহত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পাবনায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, বৃদ্ধা নিহত

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চামেলী বেগম (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। রোববার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাংগালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

এ সময় সিএনজিচালকসহ আরও চার যাত্রী আহত হন। নিহত চামেলী বেগম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শাহজাদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, টেবুনিয়া-বাঘাবাড়ি সড়কের রাংগালিয়া গ্রামে ফরিদপুরগামী একটি সিএনজি অটোরিকশা অপর একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে সিএনজির যাত্রী চামেলী বেগম ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় সিএনজি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ আরও চার যাত্রী মারাত্মক আহত হন। মুমূর্ষু অবস্থায় এসব যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও সিএনজি থানায় নিয়ে যায়।

 

রাংগালিয়া গ্রামের বাসিন্দা রবিউল করিম বলেন, দুর্ঘটনায় কবলিত সিএনজিটি আরেকটি সিএনজিকে ওভারটেক করতে রাস্তার ডান পাশে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই সিএনজির।

 

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নাজমুল হক বলেন, ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কজনক। ঘটনাস্থল থেকে ট্রাক আটক করা গেলেও চালক পালিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।