Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর সারা দেশ

পাবনায় ট্রাক-সিএনজি সংঘর্ষে ভাই-বোন নিহত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পাবনায় ট্রাক-সিএনজি সংঘর্ষে ভাই-বোন নিহত

পাবনা সদর উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ভাই ও বোন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় একই পরিবারের আরও ৫ জন আহত হয়েছেন। বুধবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেড়া পৌর এলাকার শালকিপাড়া মহল্লার রাজকুমার হালদারের ছেলে প্রদীপ হালদার এবং নাটোর জেলার দিনেশের স্ত্রী শম্পা রানী। তারা সম্পর্কে ভাই-বোন। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

আহতদের মধ্যে অনুরাধা ধর (১২) নামের এক শিশু জানায়, নিহতরা তার মাসি ও মামা। পাবনার বেড়া উপজেলায় তার নানার বাড়ি। তাদের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার শিলিমপুর গ্রামে। তারা নানা বাড়িতে বেড়াতে এসে মামার জন্য পাত্রী দেখতে পাবনা শহরে যাচ্ছিল।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, সিএনজি চালিত অটোরিকশাটি বেড়া থেকে পাবনার দিকে যাচ্ছিল। এটি ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৭ জন সিএনজি যাত্রী গুরুতর আহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।