Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পাথরবাড়িয়া মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin • 07 Feb 2024, 11:38 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পাথরবাড়িয়া মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের পাথরবাড়িয়া মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। (৭ ফেব্রুয়ারী ) বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয় ।

 

পাথরবাড়িয়া মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় কৃর্তক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭৮-কুষ্টিয়া-৪(কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ, এমপি।

 

বিদ্যালয়ের ম্যানিজিংকমিটির  সভাপতি কুমারখালী সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জিল্লুর রহমান মধুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম রাশেদ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারখালি সরকারি কলেজের অধ্যক্ষ মোল্লা মো: রুহুল আমিন,বাঁশ গ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এজাজ কায়সার, কুমারখালি থানার অফিসার ইনচার্জ মো: আকিবুল ইসলাম,কুমারখালী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক খান,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সদস্য জাকারিয়া খান জেমস, উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক  মিজানুর রহমান জুয়েল সহ অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ,সমাজসেবক জনপ্রতিনিধি ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।