Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পাংশায় রাসেল ভাইপার পিটিয়ে মারল কয়েকজন শিশু

admin • 20 Dec 2023, 01:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পাংশায় রাসেল ভাইপার পিটিয়ে মারল কয়েকজন শিশু

রাজবাড়ীর পাংশায় আখ মাড়াইয়ের খোলা থেকে একটি রাসেল ভাইপার সাপ পিটিয়ে মেরেছে কয়েকজন শিশু। সাপটির দৈর্ঘ্য হবে প্রায় চার ফুট।

 

উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহমীরপুর গ্রামের পদ্মা তীরের আখ মাড়াইয়ের খোলা থেকে আজ বুধবার সকাল ১০টার দিকে সাপটি মেরে ফেলা হয়।

   

ওই এলাকার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, ১২ থেকে ১৩ বছর বয়সি কয়েকজন শিশু খোলায় আখ খেতে আসে। এমন সময় ওই খোলাতে কাজ করা একজন নারী স্তুপ করে রাখা আখের বিজ সরানোর কাজ করছিলেন।

   

এ সময় আখ বিজের স্তুপের মধ্যে তিনি একটি সাপ দেখতে পেয়ে চিৎকার করেন। পরে সেখানে থাকা ওই শিশুরা আখ দিয়ে পিটিয়ে সাপটি মেরে নদীতে ফেলে দেয়। সাপটির দৈঘ‍্য হবে প্রায় চার ফুটের মতো।

 

এ বিষয়ে হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল মামুন খান বলেন, রাসেল ভাইপার সাপ পিটিয়ে মেরে ফেলার ঘটনাটি জানা নেই। তবে ওই এলাকায় বর্ষার সময় সাপের উপদ্রব ছিল, সেটা এখন কম। সাপ মেরে ফেলার বিষয়ে খোঁজ নিব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।