Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

পাঁচ মুসলিমকে খুঁটিতে বেঁধে লাঠিপেটা,গুজরাট পুলিশকে তীব্র ভর্ৎসনা

admin • 24 Jan 2024, 03:57 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পাঁচ মুসলিমকে খুঁটিতে বেঁধে লাঠিপেটা,গুজরাট পুলিশকে তীব্র ভর্ৎসনা

ভারতের গুজরাট রাজ্যে পাঁচ মুসলিমকে খুঁটিতে বেঁধে লাঠিপেটা করেছিল পুলিশ। এই ঘটনায় দেশটির সুপ্রিম কোর্ট গুজরাট পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছে।

 

জি নিউজের খবরে বলা হয়েছে, গুজরাটের খেড়ায় ২০২২ সালে এই ঘটনা ঘটেছিল। গরবা নাচের সময় ১৩ জন ঢিল ছুঁড়েছিল বলে অভিযোগ। তাদের মধ্যে পাঁচজন মুসলিমকে খুঁটিতে বেঁধে লাঠিপেটা করে পুলিশ।

 

এরপর হাইকোর্ট ওই পুলিশ কর্মীদের ১৪ দিনের কারাদণ্ড দেয়। শাস্তিপ্রাপ্ত চার পুলিশ কর্মী সুপ্রিম কোর্টে সাজা মওকুফের আবেদন জানিয়েছিল। সুপ্রিম কোর্টে বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতা সেই আবেদন শুনছিলেন।

 

বিচারপতি গাভাই বলেন, 'কোন আইনে মানুষকে খুঁটির সঙ্গে বেঁধে মারা হলো? যান এখন কারাদণ্ড উপভোগ করুন।'

 

পুলিশ কর্মীদের নিন্দা করে বিচারপতি মেহতা বলেন, 'এটা কী ধরনের অত্যাচার? মানুষকে খুঁটিতে বেঁধে প্রকাশ্যে মারা হচ্ছে, তার ভিডিও তোলা হচ্ছে, তারপর আপনারা আবেদন করছেন, ভারতের সর্বোচ্চ আদালত এতে হস্তক্ষেপ করবে?'

 

আইনজীবী সিদ্ধার্থ দাভের বক্তব্য ছিল, পুলিশ কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় ও মানবাধিকার কমিশনের তদন্ত চলছে। এখানে প্রশ্ন হচ্ছে, পুলিশ কর্মীরা কি ইচ্ছে করে হাইকোর্টের নির্দেশ ভেঙেছে? তারা কি হাইকোর্টের নির্দেশ জানত?

 

বিচারপতি গাভাই বলেন, নির্দেশ না জানার অজুহাত দেওয়া যায় না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।