Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

admin • 16 Dec 2023, 02:26 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের মধ্যম চরবাটা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে চরজব্বার থানার পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।

 

পুলিশ জানায়, সুরতহাল করতে ওই নারীর মরদেহ প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় কিছুই পাওয়া যায়নি।

 

স্থানীয়রা জানান, শনিবার সকালে চরবাটা ইউনিয়নের মধ্যম চরবাটা গ্রামের কালু সওদাগরের পরিত্যক্ত পুকুরে ওই নারীর মরদেহ ভাসতে দেখে কয়েকজন। পরে বিষয়টি চরজব্বার থানায় অবগত করা হলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ওই নারীর বয়স আনুমানিক ৬০ বছর হবে। তবে কেউ তার নাম-পরিচয় সনাক্ত করতে পারেনি।

ঘটনাস্থলে থাকা চরজবার থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবদীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী তিন-চার দিন আগে মারা গেছেন। তবে ময়নাতদন্ত ছাড়া তার মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।

 

তিনি স্থানীয়দের বরাত দিয়ে আরও জানান, ওই নারীকের কয়েকদিন আগে মানসিক রোগীর মতো বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে দেখেছেন লোকজন। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।