Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
এক্সক্লসিভ

পদ হারানোর পর ঢাবি ছাত্রদল নেতা হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পদ হারানোর পর ঢাবি ছাত্রদল নেতা হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদ হারানোর পর এক ফেসবুক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক এবং ঢাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম।

 

বুধবার (৪ মার্চ) কেন্দ্রীয় ছাত্রদল তাকে সাময়িক অব্যাহতি দেওয়ার পর দেওয়া ওই পোস্টটি দেন তিনি। পোস্টে হামিম লেখেন, ‘পদ না থাকলেও দলের কর্মী হিসেবে পরিচয় দিতেই তিনি গর্ববোধ করেন।’

 

তিনি আরও লেখেন, ‘২০১২ সালে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে ২০১৭ সালে কলেজ জীবন পর্যন্ত কোনো পদ ছাড়াই তিনি ছাত্রদলের রাজনীতি করেছেন।’

 

বর্তমান সিদ্ধান্ত প্রসঙ্গে হামিম বলেন, ‘জানতে পারলাম, কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আমি এ দলের একজন কর্মী, এতটুকু পরিচয়ই আমার জন্য প্রচণ্ড গর্বের, আলহামদুলিল্লাহ।’

 

পদ হারানোর পরও দলের প্রতি অনুগত থাকার এমন বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

 

এর আগে একই দিনে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হামিম ছাড়াও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব মো. মাহদীজ্জামান জ্যোতিকেও সাময়িক অব্যাহতি দেওয়ার তথ্য জানানো হয়। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় সংসদ এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।