Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পদ্মায় নিখোঁজের তিনদিন পর দুইজনের মরদেহ উদ্ধার

admin • 19 Dec 2023, 09:02 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পদ্মায় নিখোঁজের তিনদিন পর দুইজনের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের পদ্মায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের তিনদিন পর দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

এর আগে, সদর উপজেলার চরআব্দুল্লাহ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসনাত জামান জানান, গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে ট্রলারচালক মো. আব্দুল্লাহ বাদী হয়ে বাল্কহেডের মালিক নজরুল ইসলামকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে টঙ্গীবাড়ি থানায় মামলা করেন। এর প্রেক্ষিতে বাল্কহেডের ইঞ্জিনের ভেতর লুকিয়ে থাকা তিন শ্রমিককে গ্রেপ্তার করে নৌ-পুলিশ।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাল্কহেডের লস্কর মো. হানিফ (২০), ইঞ্জিন মিস্ত্রী হানিফ নিয়াজী (৫০) ও পাঁচক নাকিব হাসান (২০)।

 

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হাসাইলের চর গ্রাম থেকে ২০ থেকে ২২ জন যাত্রী নিয়ে গুদারাঘাটের দিকে যাচ্ছিলো একটি ট্রলার। এ সময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় খেয়া পারাপারের সময় ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা দুইজনের মরদেহ উদ্ধার করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।