Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

পদ্মায় ডুবে যাওয়া ট্রাক উদ্ধারের সময় দুর্ঘটনা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
পদ্মায় ডুবে যাওয়া ট্রাক উদ্ধারের সময় দুর্ঘটনা

পাটুরিয়াতে পদ্মায় তলিয়ে যাওয়া ট্রাক উদ্ধারের সময় দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকাজের সময় ফনেকন্সেলের ওপরের পাত্তি থেকে ছিঁড়ে আবারও নদীর নিচে তলিয়ে যায় ট্রাকটি।

 

সোমবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে পাটুরিয়ার ২ নম্বর পল্টনের সামনে এই ঘটনাটি ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির অরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।

আজ সকাল ১০টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা ট্রাকটি উদ্ধারের জন্য কাজ শুরু করে। ট্রাকের ওপরের চাকার ফনেকন্সেলের মধ্যে হুক আটকায় ডুবুরির দল। এরপর হামজা তার শক্তিশালী তামার তার দিয়ে ট্রাকটিকে পানি থেকে কিছুটা উঠানোর পর, ফনেকন্সেলের ওপরের পাত্তি থেকে ছিড়ে আবার নদীর তলে চলে যায় মালবোঝাই ট্রাকটি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি মালবোঝাই ছিল। পানিতে ডুবে এটার ওজন হয়েছে আরও বেশি। সে কারণেই এই ঘটনাটি ঘটে।

 

তারা আরও জানান, এমনিতেই ট্রাকের অনেক ক্ষতি হয়েছে। আবার উদ্ধার করার সময় ফনেকন্সেলের ওপরের পাত্তি থেকে ট্রাকটি ছিড়ে যাওয়ায় ক্ষতির পরিমাণ বেড়ে গেছে।

 

বিআইডব্লিউটিসির অরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ট্রাকের ওপরের অংশে হুক বাধানো হয়। উদ্ধারকারী জাহাজ হামজা তার শক্তিশালী তামার তার দিয়ে ওপরের দিকে টানার সময় ট্রাকটি ফনেকন্সেল ছিঁড়ে আবার নদীতে পড়ে যায়।

 

উল্লেখ, গত ১৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার ৫নং ঘাটের অদূরে ৯টি ট্রাক নিয়ে রজনীগন্ধা ফেরিটি ডুবে যায়। এ ঘটনায় ফেরির দ্বিতীয় চালক হূমায়ন কবির ছাড়া কেউ হতাহত হয়নি। হূমায়ন কবির এখনও নিখোঁজ রয়েছেন। ৯টি ট্রাকের মধ্যে চারটি উদ্ধার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।