Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
এক্সক্লসিভ

পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

 
গত ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ তাকে ডেকে পদত্যাগের নির্দেশ দেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। নতুন বোর্ডে চেয়ারম্যান করা হয় ওবায়েদ উল্লাহ আল মাসুদকে, যিনি বিগত সরকারের আমলে সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তার নিয়োগে বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের সুপারিশ ছিল।

 

চেয়ারম্যান হওয়ার পর ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক। ৩ জুলাই তাকে ডেকে পদত্যাগ করতে বলার পরও তিনি পদে থাকার জন্য বিভিন্ন মহলে লবিং শুরু করেন।

 

এরই মধ্যে মঙ্গলবার (১৫ জুলাই) তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। পরদিন বৃহস্পতিবার (১৬ জুলাই) সংস্থাটি ইসলামী ব্যাংকে বিশেষ অভিযান চালায়। অভিযানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি কী ধরনের সুবিধা নিয়েছেন এবং কোনো বিদেশ সফরে ব্যাংকের খরচ নিয়েছেন কি না — এসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।

 

বিশেষভাবে আলোচিত একটি ঘটনা হলো, তিনি সম্প্রতি এক মাসের জন্য যুক্তরাষ্ট্র সফরে যান— পরিচালনা পর্ষদকে আনুষ্ঠানিকভাবে না জানিয়ে। কেবল মৌখিকভাবে জানান, তিনি একটি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে ক্রেডিট লাইন ইস্যুতে বৈঠকে যাচ্ছেন। তবে ব্যাংকিং বিধি অনুযায়ী, এ ধরনের বিষয় সাধারণত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আওতায় পড়ে এবং চেয়ারম্যানের এ ধরনের বৈঠকে অংশগ্রহণের সুযোগ সাধারণত থাকে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।