Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৪

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৪

সড়কে সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে ১৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর শাহআলী ও রুপনগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর এএসপি মাজহারুল ইসলাম।

মাজহারুল জানান, গভীর রাত হলেই শাহআলী ও রুপনগর এলাকায় চাঁদাবাজরা সড়কে নেমে আসতো। তারা বিভিন্ন পণ্যবাহী ট্রাকের চালকদের ট্রাক থামিয়ে ভয়ভীতি দেখাতো। এভাবে তারা চাঁদা আদায় করতো। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে র‌্যাব।

তিনি আরও জানান, এর আগেও গত রোববার মানিকগঞ্জ জেলা ও ঢাকা জেলার সাভার এলাকায় একইভাবে ট্রাক থেকে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে ১২ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

র‍্যাব-৩ ছাড়াও রোববার অন্যান্য ব্যাটালিয়ন মিলে অর্ধ শতাধিক চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করে। পরে তাদের নাম পরিচয় ও কিভাবে তারা এ চাঁদা তুলতো তার বিস্তারিত জানিয়েছে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সেদিন থেকে র‌্যাবের এই অভিযান অব্যাহত রেখেছে তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।