Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পড়াশোনা পণ্য নয়, যোগ্যদের মূল্যায়ন করতে হবে: এমপি রউফ

admin • 06 Feb 2024, 04:39 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পড়াশোনা পণ্য নয়, যোগ্যদের মূল্যায়ন করতে হবে: এমপি রউফ

কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি ঃ

বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মধুপুর কলেজিয়েট স্কুলে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ অনু্ষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের সবুজ চত্বরে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

 

মধুপুর কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতি এসময় বাগুলাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক নবা ও সাবেক চেয়ারম্যান জামাল সরকার, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুর রউফ বলেছেন, পড়াশোনা কোনো পণ্য নয়। শিক্ষক নিয়োগে যোগ্যদের মূল্যায়ন করতে হবে। তাহলে ভাল শিক্ষক পাবে শিক্ষার্থীরা। শিক্ষার মানোন্নয়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষাসহ সকল ক্ষেত্রে ছেলে ও মেয়েদের সমান চোখে দেখতে হবে। নারী ও পুরুষ ভেদাভেদ করা যাবেনা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।