Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড় রেলস্টেশনে রাখা ট্রেনের বগি লাইনচ্যুত

admin • 24 Jun 2024, 09:01 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পঞ্চগড় রেলস্টেশনে রাখা ট্রেনের বগি লাইনচ্যুত

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে রাখা ট্রেনের অতিরিক্ত একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৪ জুন) বিকেলে স্টেশনের ৭০৬ নম্বর রেকের ওয়াশ শিটে নেওয়ার সময় এসি ৭১১৫ নম্বরের একটি বগি দুর্ঘটনার কবলে পড়ে। এতে কেও হতাহত হয়নি ।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গ্রেড ফোর নিরঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যম কে । তিনি বলেন,৭১১৫ নম্বরের একটি ট্রেনের অতিরিক্ত খালি বগি ইলেক্ট্রিক পরীক্ষাসহ ওয়াশের জন্য ৭০৬ নম্বর রেকে নেওয়া হচ্ছিল।

এসময় পেছনে বেক করতে গিয়ে বগির একটি অংশ রেক থেকে পড়ে যায়। তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও ট্রেনের ধাক্কায় পাশে থাকা বিএডিসির সীমানা প্রাচীরের একটি অংশ ভেঙে যায়।

এ ঘটনার পরেও স্টেশনে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হয়েছে। তাদের নির্দেশ ক্রমে বগিটির পুরো অংশ রেকে তোলা হবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।