Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

পঞ্চগড় যাচ্ছে স্পেশাল ট্রেন, চলবে সুবর্ণের অবমুক্ত কোচে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পঞ্চগড় যাচ্ছে স্পেশাল ট্রেন, চলবে সুবর্ণের অবমুক্ত কোচে

যাত্রী চাহিদার প্রেক্ষিতে ঢাকা-পঞ্চগড়-ঢাকা রুটে একজোড়া বিশেষ ট্রেন পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আজ রাত ১০টায় ছেড়ে যাওয়ার কথা আছে।

সোমবার রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুল আওয়ালের সই করা এক দপ্তরাদেশে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, যাত্রী চাহিদার প্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের অবমুক্ত কোচ দিয়ে ঢাকা-বী.মু.সি.ই (পঞ্চগড়)-ঢাকা রুটে একটি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে।

 

ট্রেনটি ৩১ জুলাই রাত ১০টায় ঢাকা রেলওয়ে স্টেশনে থেকে ছেড়ে যাবে। অন্যদিকে বী.মু.সি.ই রেলওয়ে স্টেশন থেকে আগামী ৩ আগস্ট রাত ৮টায় রওনা হয়ে ঢাকা স্টেশনে ভোর ৬টা ৪০ মিনিটে পৌঁছানোর পর যাত্রা শেষ হবে।

 

আরও বলা হয়, বিশেষ ট্রেনটি ১৬টি বগির উপর ৮টি কোচ নিয়ে চলবে। পুরো রেকের আসন সংখ্যা হবে ৩৮০টি। ঢাকা রেলওয়ে স্টেশন প্রান্তে ‘ছ’ কোচের প্রান্তে লোকমোটিভ যুক্ত হবে।

 

এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার ঢাকা পোস্টকে বলেন, এটা সাধারণ যাত্রীদের ডিমান্ডের জন্য দেওয়া হয়েছে। অন্য কোনো বিষয় নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।