Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

পঞ্চগড় জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন বকুল

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পঞ্চগড় জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন বকুল

নির্বাচনকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক -১ মো. আবু সারোয়ার বকুল ।

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন। ওই পদে জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুলকে দায়িত্ব দিয়েছেন তিনি।

আজ বুধবার (২০ ডিসেম্বর) রাতে দলীয় কার্যালয়ে রেলপথ মন্ত্রী এই ঘোষণা দেন। এ সময় পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাঈমুজ্জামান ভুঈয়া মুক্তাসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রেলপথ মন্ত্রী পঞ্চগড়-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

 

মন্ত্রী বলেন, ‘যেহেতু দলের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাই তার পক্ষে এই মুহুর্তে দলের পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। এমন অবস্থায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আবু সারোয়ার বকুল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।’

 

দায়িত্ব পেয়েই আবু সারোয়ার বকুল বলেন, ‘আমি সততা নিষ্ঠার সাথে নেতাকর্মীদের সাথে নিয়ে গঠনতন্ত্র মেনে দায়িত্ব পালন করব। আমি খুবই আনন্দিত। নির্বাচনকালীন দলের কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

’

এ ব্যাপারে আনোয়ার সাদাত সম্রাট বলেন, ‘তিনি এমন সিদ্ধান্ত দিতে পারেন না। এটা একটা মনগড়া সিদ্ধান্ত। দলীয় গঠনতন্ত্রে এমন ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। এমন সিদ্ধান্ত হলে সারা দেশের জন্য হবে, শুধু পঞ্চগড়ের জন্য কেন? দলীয় নেতাকর্মীদের বিভক্ত ও বিভ্রান্তিতে ফেলতেই এমন সিদ্ধান্ত দিয়েছেন তিনি।’

 

আনোয়ার সাদাত সম্রাট দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পঞ্চগড়-১ আসনে ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করছেন।

 

উল্লেখ্য আবু সারোয়ার বকুল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক থেকে শুরু করে যুবলীগ ও আআওয়ামী লীগের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।