Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

পঞ্চগড়ে পৌঁছাল ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে পৌঁছাল ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম

পঞ্চগড়ে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম পৌঁছেছে। ২৬ ডিসেম্বর, মঙ্গলবার সকালে কার্ভার্ডভ্যানে নির্বাচন কর্মকর্তা সুদাংসু কুমার সাহা অতিরিক্ত পুলিশি পাহারায় ব্যালট পেপারসহ সরঞ্জাম নিয়ে পঞ্চগড়ে পৌঁছান।

 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং অফিসার রিয়াজ উদ্দীনের উপস্থিতিতে এসব সরঞ্জাম জেলা প্রশাসকের ট্রেজারির ভাণ্ডার কক্ষে রাখা হয়।

 

অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দীন জানান, জেলার দুইটি সংসদীয় আসনে মোট ২৮৭ টি ভোট কেন্দ্র এবং আট লাখ চল্লিশ হাজার ৯০০ ভোটার রয়েছে। নির্বাচনের জন্য ৭৯টি বক্সে সরঞ্জাম পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

পঞ্চগড়-১ আসনে (পঞ্চগড় সদর-তেতুঁলিয়া-আটোয়ারী) ১৫৬ টি ভোটকেন্দ্র রয়েছে । এসব ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা চার লক্ষ ৩৬ হাজার ৯২৩ জন । এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা দুই লক্ষ ১৯ হাজার ৩৩৮ জন ও মহিলাভোটারের সংখ্যা দুই লক্ষ ১৭ হাজার ৫৮৪ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ০১ জন।

 

পঞ্চগড়-২ আসনে (বোদা ও দেবীগঞ্জ) মোট কেন্দ্রের সংখ্যা ১৩১ টি। এসব কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা তিন লক্ষ ৮৯ হাজার ৯৪১জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা এক লক্ষ ৯৫ হাজার ৭১০ জন ও মহিলা ভোটার এক লক্ষ ৯৪ হাজার ২২৮ জন ও তৃতীয় লিঙ্গ ভোটারের সংখ্যা ০৩ জন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।