Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত সোয়া ৯ টায় উপজেলার মাড়েয়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মানিক চন্দ্র রায়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বোদা থানা পুলিশের একটি দল।

 

অভিযানে মাড়েয়া বাজারের একটি গুদাম ঘর থেকে জুয়া খেলা অবস্থায় সাত জুয়াড়িকে আটক করা হয়।এসময় জুয়ার বোর্ড থেকে দুই বান্ডিল তাস (১০৪ টি) ও ১,৪২০ টকা এবং একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।

 

আটকৃতরা হলেন, মাড়েয়া ইউনিয়নের সরকার পাড়া গ্ৰামের নূরুল ইসলামের ছেলে জাকির হোসেন (৪০), জ্যোতিশ চন্দ্র বর্মনের ছেলে সঞ্জয় বর্মন (৩৬), মৃত ডকারাম বর্মনের ছেলে দেবারু বর্মন (৬৭), মাড়েয়া সর্দার পাড়া এলাকার রাজমোহনের ছেলে মানিক সেন (৫০), মৃত হাফিজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৫৫),‌ মাড়েয়া কমলাপুকুরী এলাকার জ্যোতিশ চন্দ্র বর্মণের ছেলে বিলাশ চন্দ্র বর্মন (৪৫), মাড়েয়া বটতলী এলাকার ইউনুস আলীর ছেলে আকবর আলী (৪৫)।

 

জুয়াড়ি আটকের বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক জানান, "জুয়ার আসর থেকে আটকৃতদের বিরুদ্ধে বোদা থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩ ও ৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।