Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর সারা দেশ

পঞ্চগড়ে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

পঞ্চগড়ে উপজেলা পরিষদ চত্বরের পুকুরের পানিতে ডুবে ইদ্রিস আলী (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  রোববার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এ ঘটনা ঘটে। 

মৃত ইদ্রিস আলী পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে নবম শ্রেণিতে পড়ত। সে পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলেন, দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে গোসল করতে যায় ইদ্রিস আলী। কিন্তু সাঁতার না পারার পুকুরের পানিতে ডুবে যায় সে। নিখোঁজের পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার ওই স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।