Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয় জেলার খবর

পঞ্চগড়ে ঝরছে কুয়াশার বৃষ্টি,বেড়েছে শীত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে ঝরছে কুয়াশার বৃষ্টি,বেড়েছে শীত

দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে গত কয়েকদিনের তুলনায় বেড়েছে শীতের তীব্রতা। সঙ্গে বৃষ্টির মত ঝরছে কুয়াশা এদিকে উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসে এ জনপদের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তীব্র শীতে দুর্ভোগে পড়তে দেখা গেছে এ জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষকে।

শীত নিবারণের চেষ্টায় উষ্ণতা পেতে রাস্তার বিভিন্ন মোড়ে খড়কুটো দিয়ে আগুন পোহাতে দেখা গেছে অনেককেই। সোমবার রাত থেকে মঙ্গলবার (১৫ ও ১৬ জানুয়ারি) ভোর সকাল পর্যন্ত কনকনে ঠাণ্ডার সঙ্গে বৃষ্টি মত কুয়াশা ঝরায় দিনের আলোয় বিভিন্ন যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।

 

এর পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রয়োজনে গুটি কয়েকজন মানুষকে দেখা গেলেও ঘরের বাইরে মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ্য করা গেছে। বেলা বাড়লেও ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে দেখা গেছে জেলার চারপাশ।

 

বৃষ্টির মত ঝরছে কুয়াশায়। এতে করে পথ ঘাট বৃষ্টির পানির মত ভিজে যাচ্ছে।

 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন গণমাধ্যম কে বলেন ' কনকনে শীতের এই সময়ে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মূলত হিমালয়ের একেবারে কাছে অবস্থিত হওয়ায় এ জেলায় শীতের তীব্রতা একটু বেশি।'

এদিকে খবর নিয়ে জানা গেছে, মাঘ মাসের এই সময়ে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। তবে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।