Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে আ. লীগ নেতাদের বাড়ি-গাড়িতে ভাঙচুর ও আগুন

admin • 04 Aug 2024, 09:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে আ. লীগ নেতাদের বাড়ি-গাড়িতে ভাঙচুর ও আগুন
পঞ্চগড়ে আওয়ামীলীগ কার্যালয়ে নেতাদের গাড়ি বাড়িতে আগুন ।  
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিতে অংশগ্রহণ করেছেন উত্তরের জেলা পঞ্চগড়ের ছাত্র-জনতা। সকাল ১০টায় জেলা জর্জকোর্ট হতে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহীন মিনারের সামনে সমবেত  হয় । 
আওয়ামী লীগ কর্মসূচী বেলা ১১ টায় শুরু হওয়ার কথা থাকলেও ১০.৪০ পর্যন্ত  অল্পসংখ্যক নেতাকর্মী দলীয় কার্যালয়ে হাজির হয়।  এরই  মধ্যে তাদের ধাওয়া দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় । 
তারপর  এ সময় বিক্ষুব্ধ জনতা সংরক্ষিত সংসদ সদস্য রেজিয়া ইসলাম ল্যান্ড ক্রুজার গাড়ীতে আগুন দেয় তার বাড়িতে গিয়ে  তার ছেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের বাড়িতে অংগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। এ ছাড়া সংসদ সদস্যের গাড়িসহ দুটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। 
 এদিকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ায় অচল হয়ে গেছে পঞ্চগড় শহর। এসব ঘটনার পরই শহরের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের শহরের জালাসির বাড়ি, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, কাউন্সিলর সফিকুল ইসলাম, হাসানাত হামিদুর রহমানের বাড়িতে,  জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসান এর  পিতার ৬ তলা বাড়িতে,  ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্লাবন পাটোয়ারীর অফিসে,   সহ পঞ্চগড় সদরে জেলা, উপজেলা, পৌর  আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের বাড়িতে অগ্নিসংযোগ,ভাঙচুর ও লুটপাট  করা হয় ।   
এদিকে শহরের বেশির ভাগ সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে।   কয়েকজন আওয়ামী লীগ  কর্মীকে মারধর করা হয় ।  এ সময় কয়েকজন গণমাধ্যমকর্মীকে লাঞ্ছিত করা হয়।
রবিবার সকাল থেকেই এক দফা দাবি আদায়ে প্রকম্পিত হয়ে ওঠে পঞ্চগড়ের রাজপথ। সকাল থেকে শহীদ মিনারের সামনে চৌরঙ্গী মোড়ে সমবেত হতে থাকেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এ সময় আন্দোলনকারীরা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শহরের দোকানপাট, শপিংমল বন্ধ রয়েছে।
সীমিত আকারে রিকশা, অটোরিকশা চলাচল করছে। ধীরে ধীরে সমাবেশ স্থলে উপস্থিতি বাড়ছে। বিভিন্ন এলাকা থেকে দলে দলে ছাত্র-জনতা সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছেন। শহরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীকে দেখা যাচ্ছে না ।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।