"বুদ্ধিদীপ্ত থাকতে চাই আয়োডিনযুক্ত লবণ খাই" এই প্রতিপাদ্য সামনে রেখে পঞ্চগড়ে আয়োডিনযুক্ত লবন ব্যবহারের হার বাড়ানোর পাশাপাশি এর আইন ও সচেতনতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিকের আয়োজনে পঞ্চগড় সার্কিট হাউজের হলরুমে এ সভা অনুষ্টিত হয়।
এতে উত্তরাঞ্চলের এ জনপদের মানুষকে আয়োডিনমুক্ত খোলা লবন ব্যবহার কমানোর পাশাপাশি প্যাকেটজাত আয়োডিনযুক্ত লবন ব্যবহারে সকলকে সচেতন করা হয়। এসময় আয়োডিনের বিভিন্ন ক্ষতি ও সুফল নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিক চেয়ারম্যান মাহবুবর রহমান, পরিচালক কাজি মাহবুবুর রশিদ, আঞ্চলিক পরিচালক রেজাউল আলম সরকার, সহকারী পরিচালক সারোয়ার হোসেন পঞ্চগড় বিসিকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, নাসিব সভাপতি মো. সাইফুল্লাহসহ উদ্যোক্তা ও ব্যবসায়ীরা।
সভায় সকলের মতামত শেষে চেয়ারম্যান মাহবুবর রহমান বলেন, আমরা এ এলাকাকে একটি শিল্প এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। শুধু এই এলাকাকে বললে ভুল হবে, পুরো বাংলাদেশে আমরা ও আমাদের উদ্যোক্তারা সরকারের সাথে এক হয়ে কাজ করে যাচ্ছে। তবে আজকের এই আয়োজনের মাধ্যমে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে আয়োডিন বিষয়ে। গ্রাম গ্রাম-গঞ্জে অনেকেই এটা সম্পর্কে ভালো জানে না। এতে করে বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছেন তারা। তাই আমাদের সকলের উচিত সবাইকে আয়োডিনযুক্ত লবন বা খাবার খাওয়ার।
এর আগে বিসিক চেয়ারম্যান মাহবুবর রহমানকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন বিসিকের পঞ্চগড়ের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা।





