জামালপুরে মেলান্দহ উপজেলায় পছন্দের মেয়ের সাথে বিয়ে না করানোয় পরিবারের সঙ্গে অভিমান করে মো. শ্রাবণ (২০) নামে এক যুবক বিষ পান করে আত্মহত্যা করেছে।
রোববার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ২টা দিকে চিকিৎসাধীন অবস্থায় মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হয়। নিহত শ্রাবণ মেলান্দহ পৌরসভার শ্যামপুর এলাকার মৃত আজিমুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,'নিহত শ্রাবণ বিয়ে করবেন বলে পরিবারকে জানান। পরে পরিবারের লোকজন কিছুদিন পরে বিয়ে করতে বলেন। এর মধ্যেই কয়েকদিন আগে একটি (পাত্রী) মেয়ে দেখেন পরিবারের লোকজন। নিহত শ্রাবনের ওই মেয়ে পছন্দ হলেও তাঁর পরিবারের লোকজন ও শ্রাবনের চাচা সেই মেয়ের সাথে বিয়েতে রাজি হয়নি।
এ নিয়ে শ্রাবণ তাঁর বড় বোনের সাথে কথা কাটাকাটি হয়। পরে রাগ অভিমানে গত শনিবার সকালে বাড়ির পাশে ধান খেতের মাঠে গিয়ে বিষ পান করে বাড়িতে আসেন শ্রাবণ। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। রোববার দিবাগত রাত ২টা দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত শ্রাবণ টয়লেটে গিয়ে গোপনে পানি পান করে। পানি পান করার কিছুক্ষণ পরেই শ্রাবণের মৃত্যু হয়।
নিহতের পাঁচ ভাই বোন, চার বোন ও শ্রাবণ। শ্রাবণ অষ্টম শ্রেনী পর্যন্ত পড়ালেখা করে বন্ধ করে দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সাব্বির আহমেদ বলেন,'নিহত শ্রাবণ অনেকটাই সুস্থ ছিল। একাই হেঁটে চলাচল করতে পারতো। রাতে পানি খেয়েছিল। আমরা সাধারণত বিষ খাওয়া রোগীদের ৭২ ঘণ্টা পানি না খাওয়ার জন্য বলি। পানি খাওয়ার ৫-৬ মিনিটের মধ্যেই এই ঘটনা ঘটেছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন,'চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গিয়েছে। পরিবারের সাথে রাগ অভিমানে আত্মহত্যা করেছেন। এ ঘটনা একটি অপমৃত্যুর মামলা হয়েছে।





