Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

নৌকা মার্কার বিজয় নিয়ে ঘরে ফিরবো : ডা.মুরাদ হাসান

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
নৌকা মার্কার বিজয় নিয়ে ঘরে ফিরবো : ডা.মুরাদ হাসান

‘গাজী সাহেবের সন্তান। আপনারা তাকে চিনেন। সবাই আপনারা দোয়া করবেন। নৌকা মার্কার বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ’। জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনের স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী ডা.মুরাদ হাসান নিজের নির্বাচনী পথসভায় এসব কথা বলেছেন। এসময় পাশে থাকা এক নেতা তাকে মনে করিয়ে দেন তিনি ঈগলের প্রার্থী। তখন হেসে ঈগল প্রতীকে ভোট চান।

 

বুধবার এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এই ভিডিও নিয়ে হাস্যরস করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।

 

১৮ সেকেন্ডের ভিডিওতে মুরাদ হাসানকে বলতে শোনা যায়- 'গাজী সাহেবের সন্তান। আপনারা তাকে চিনেন। সবাই আপনারা দোয়া করবেন। নৌকা মার্কার বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।' এরপর পাশে থাকা এক ব্যাক্তি তাকে মনে করিয়ে দিলে তিনি হেসে ঈগল প্রতীকে ভোট চান।

সম্প্রতি সরিষাবাড়ি উপজেলার কোনো এক গ্রামে গনসংযোগের সময় এসব কথা বলেন তিনি। জামালপুরের পাঁচটি আসনের মধ্যে শুধু সরিষাবাড়িতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান এমপি।

 

এ বিষয়ে ডা. মুরাদ হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

এই আসনটিতে মোট সাতজন প্রার্থী। সাত প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ পাঁচ দলের পাঁচ জন। এর মধ্যে তিনজন কাঁপিয়ে বেড়াচ্ছেন ভোটের মাঠ। আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুর রহমান হেলালের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আলোচিত সংসদ সদস্য মুরাদ হাসান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ।

 

হ্যাভিওয়েট দুজন স্বতন্ত্র প্রার্থী থাকায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন নৌকা প্রতীকের প্রার্থী হেলাল। শক্তিশালী এই তিন প্রার্থীর প্রচারে এই আসনে বেশ নির্বাচনী আমেজ বিরাজ করছে।

   

আট ইউনিয়নের একটি উপজেলা ও একটি পৌরসভা নিয়ে গঠিত সরিষাবাড়ি-৪ আসন। ৭ জানুয়ারি এই আসনের ৮৯টি কেন্দ্রের ৬১৪টি বুথে ভোট দেবেন ২ লাখ ৮৯ হাজার ১৭৭ জন ভোটার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।