Saturday, 24 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
এক্সক্লসিভ

নেপালে শান্তিপূর্ণ নির্বাচনে সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নেপালে শান্তিপূর্ণ নির্বাচনে সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নেপালে শান্তিপূর্ণভাবে সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (৯ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি এই অভিনন্দন জানান।

 

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে।

 

প্রধানমন্ত্রী তার স্ট্যাটাসে উল্লেখ করেন, গত ৫ মার্চ অনুষ্ঠিত এই সংসদ নির্বাচন নেপালি জনগণের প্রত্যাশা ও দৃঢ়তার প্রতিফলন। গত বছরের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে এই নির্বাচন দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করবে বলে তিনি মত প্রকাশ করেন।

 

দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ সবসময় নেপালের পাশে থাকবে বলেও প্রধানমন্ত্রী তার বার্তায় পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।