Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

নেত্রকোণায় ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
নেত্রকোণায় ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ

নেত্রকোণায় পাচারকালে ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ করেছে মডেল থানার পুলিশ। শুক্রবার সকালে নেত্রকোণা সদর উপজেলার গজিনপুর মোড় থেকে ট্রাকটি জব্দ করা হয়।

 

এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। চালকসহ ট্রাকের সঙ্গে থাকা ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতীয় চিনি অবৈধ পথে পাচার হচ্ছিল দীর্ঘদিন ধরেই। পুলিশের সহায়তায় সাংবাদিক পরিচয়ধারীদের যোগসাজশে পাচারকারী চক্র এখনো সক্রিয় থাকায় ভারত থেকে কলমাকান্দা সীমান্ত দিয়ে চিনি নামিয়ে আনে। পরে বিভিন্ন পয়েন্টে চিনির বস্তা বদল করে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যায়।

 

এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের সহযোগিতায় মডেল থানার পুলিশ চিনিভর্তি ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়।

   

মডেল থানার এসআই জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ট্রাকটি জব্দ করেন। চিনিগুলো সিজারলিস্ট করে জব্দ তালিকা তৈরির পর অজ্ঞাত আসামি দিয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।