Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাবি ছাত্রদলের মানববন্ধন

admin • 10 Dec 2024, 08:04 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাবি ছাত্রদলের মানববন্ধন

ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে গুম-খুনের শিকার ছাত্রদলের সব নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের একদল নেতাকর্মী।

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

 

এ সময়ে শাখা ছাত্রদলের পদপ্রত্যাশী ছাত্রদল নেতা নাইমুল হাসান কৌশিক বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের দুঃশাসন, গুম-খুনের রাজনীতি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। এই ধারা থেকে বের হয়ে নতুন বাংলাদেশ আপামর মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাবে বলে আমরা আশা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেড় হাজারের বেশি নেতাকর্মী ফ্যাসিস্ট সরকারের গুম ও খুনের শিকার হয়েছেন। অবিলম্বে এই সরকারকে সেই গুম-খুনের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।

 

ক্ষমতায় আসলে ছাত্রলীগের পথেই ছাত্রদলও হাটবে কি না জানতে চাইলে তিনি দ্যা ডেইলি মিরর অফ বাংলাদেশকে জানান, আমরা এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে অঙ্গীকারবদ্ধ যে ছাত্রলীগ যে ধরনের অপরাজনীতি করে গিয়েছে, তাদের মতো ছাত্রদল কখনোই করবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে সবার অধিকার নিশ্চিত করবে।

 

মানববন্ধমে উপস্থিত আরেক পদপ্রত্যাশী নেতা এম আর মুরাদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিবছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন করেছে। আমরা দীর্ঘদিনের গুম-খুনের রাজনীতি থেকে বের হতে পেরেছি। গত স্বৈরাচার সরকার আওয়ামী লীগ ও এর বসানো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের ন্যায্য বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই।

 

এছাড়াও আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবিও জানান মানববন্ধনে উপস্থিত ছাত্রদলের পদপ্রত্যাশী নেতাকর্মীরা।

 

এ সময়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের পদপ্রত্যাশী নিশাত আব্দুল্লাহ, মো. শরিফুল ইসলাম, জিল্লুর রহমান, মো. রফিকুল ইসলাম,  রোকনুজ্জামান, হাসান হাবিব, সাকিব আহমেদ, রায়হান পারভেজ, তরিক আহমেদ, আসাদ জামান, জাহিদ, আব্দুল গাফফার, ফিরোজ আহমেদ, পিন্টু গোয়ালা, সাইফুল ইসলাম রনি, জহিরুল ইসলাম অয়ন, আকিমুল ইসলাম, রিফাত মাহমুদ, সায়দার রহমান সোহান,  মিরাজুল ইসলাম, আখতারুজ্জামান, আল মামুন, আহমেদ শিমুল,  আল ইমরান, মাসুদ রানা পাইলট মিস্টু, শান্ত হাসান, নাঈম আহমেদ, মেহেদী হাসান, তাওফিকুর রহমান, সাজ্জাদুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।

সোহাগ /মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।