Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নুরের ওপর হামলার প্রতিবাদে কুমারখালীতে বিক্ষোভ সমাবেশ

admin • 06 Sep 2025, 04:33 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নুরের ওপর হামলার প্রতিবাদে কুমারখালীতে বিক্ষোভ সমাবেশ

জাতীয় পার্টির নিষিদ্ধকরণ ও গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ দলীয় নেতৃবৃন্দের ওপর নৃশংস হামলার সঠিক তদন্ত ও হামলাকারী এবং নির্দেশদাতা স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্ট অপরাধীদের শাস্তির দাবিতে দলটির কুষ্টিয়ার কুমারখালী উপজেলা গণধিকার পরিষদ এবং এর সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করেছে।

 

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শহীদ গোলাম কিবরিয়া সেতু চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমারখালী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় এবং পরবর্তীতে সমাবেশ অনুষ্ঠিত হয় ।

কুমারখালী উপজেলা গণধিকার পরিষদের সভাপতি মোঃ তানভীর রয়েলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাধক হারুনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাকিল আহাম্মেদ তিয়াস।

 

মিছিলের পরে ,কুষ্টিয়া জেলা গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক,কুষ্টিয়া পৌর বন অধিকার পরিষদের সভাপতি ভিপি রঞ্জু,কুমারখালী উপজেলা থানা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রকি আহমেদসহ অন্য নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।

 

সমাবেশে বক্তারা,রাজধানীতে নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানান এবং এটা কোনভাবে মেনে নেওয়ার মতো না বলেও উল্লেখ করেন।

 

তারা বলেন, এ হামলা শুধু নুরের ওপর নয়, বরং ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে গণতান্ত্রিক আন্দোলন জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, তার চেতনাতেও হামলা।

 

বক্তারা ভয়াবহ এই হামলার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।