Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নুরের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ

admin • 30 Aug 2025, 11:19 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নুরের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ

ঢাকায় গণ অধিকার পরিষদের মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীদের হামলা এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে জামালপুরের মেলান্দহ ও বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 
মেলান্দহে উপজেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল মেলান্দহ বাজার থেকে প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয়।  
মিছিলে মেলান্দহ-মাদারগঞ্জ আসনের গণঅধিকার পরিষদের সম্ভাব্য এমপি প্রার্থী আরিফুল ইসলাম তুহিন, উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. শাহিনুর রহমানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  
এসময় হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণার আহ্বান জানান বিক্ষোভকারীরা।  

অপরদিকে, বকশীগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার সাড়ে ৮টায় বকশীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মালিবাগ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডের বটতলা মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন গণ অধিকার পরিষদ, জামালপুর জেলার সাধারণ সম্পাদক সাদ আহমেদ রাজু এবং বকশীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।