Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

admin • 09 Nov 2024, 09:56 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর কমিটির শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মো. কবির আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নে পলোয়ান পোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কবির আহমেদ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের এস এম রহমত উল্ল্যাহর ছেলে।

জানা গেছে, কবির আহমেদ জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া বিগত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ব্যক্তিগত সহকারী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান। তিনি বলেন, তার বিরুদ্ধে এখন পর্যন্ত দুটি মামলার বিষয়ে জানতে পেরেছি। দুটি মামলাতেই তিনি এজাহারভুক্ত আসামি। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।