Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

নির্বাচন পর্যবেক্ষণে উজবেকিস্তান যাচ্ছেন ইসি সচিব

admin • 21 Jun 2023, 08:51 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নির্বাচন পর্যবেক্ষণে উজবেকিস্তান যাচ্ছেন ইসি সচিব

নির্বাচন পর্যবেক্ষণ করতে উজবেকিস্তান সফরে যাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।

 

চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে বুধবার (২১ জুন) ইসির উপ-সচিব মোহাম্মদ নুরুল আলমের পাঠানো চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

 

চিঠিতে বলা হয়েছে, আগামী ৯ জুলাই অনুষ্ঠেয় উজবেকিস্তানের প্রেসিডেন্টসিয়াল নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইসির সচিব মো. জাহাংগীর আলমকে নির্বাচিত করা হয়েছে।

 

আগামী ৬ জুলাই তিনি এই উদ্দেশে দেশ ছাড়বেন, আর ফিরবেন ১২ জুলাইয়ের দিকে। তার সঙ্গে যাবেন সচিবের একান্ত সচিব একেএম সাইফুল আলম।

 

এই সফরের থাকা, খাওয়া ও স্থানীয় যাতায়াতের ব্যয় বহন করবে উজবেকিস্তানের কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আর অন্যান্য ব্যয় বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।