Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
জাতীয়

নির্বাচনের তারিখ পেছালে আ.লীগের আপত্তি নেই : কাদের

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নির্বাচনের তারিখ পেছালে আ.লীগের আপত্তি নেই : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের মধ্যে থেকে তফসিল অনুযায়ী নির্বাচনের তারিখ পেছানো কমিশনের এখতিয়ার। এখানে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই।

 

বুধবার (২২ নভেম্বর) সাংবাদিকদের কাদের বলেন, মনোনয়নের উৎসব দেখেই বোঝা গেছে মানুষ নির্বাচনমুখি। এ নিয়ে চিন্তার আর কোনো কারণ নেই।

 

নাশকতা ঠেকানো দরকার, একইসাথে অপপ্রচার প্রতিহত করতে হবে।

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, নাশকতাই এখন তাদের একমাত্র অস্ত্র। ইলেকশন এখন জনগণের সম্পদ, তাই এই ইলেকশন প্রতিহত করার কোনো চেষ্টায় এখন আর সফল হবে না।

 

তিনি বলেন, বিদেশিদের নিয়ে চিন্তার কারণ নেই। তারা হামাস ইসরায়েল নিয়ে ব্যস্ত, ইউক্রেন রাশিয়া নিয়ে ব্যস্ত। এমন সময়ে আমাদের নিয়ে এতো ভাবার সময় তারা পাবে বলে মনে হয় না। কে ভিসানীতি, নিষেধাজ্ঞা দিল এ নিয়ে ভেবে লাভ নেই। আমাদের গোটা দেশ উৎসবমুখর, নির্বাচনমুখি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।