Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
এক্সক্লসিভ জাতীয়

নির্দেশনা পেলে সুষ্ঠু নির্বাচন করতে সেনাবাহিনী প্রস্তুত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
নির্দেশনা পেলে সুষ্ঠু নির্বাচন করতে সেনাবাহিনী প্রস্তুত

নির্বাচন কমিশন (ইসি) থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা আসলে অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে সেনাবাহিনী প্রস্তুত।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বনানীতে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে এমনটি বলেছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (কর্নেল স্টাফ) কর্নেল মো. শফিকুল ইসলাম।

 

এসময় গত কয়েক সপ্তাহের কার্যক্রম তুলে ধরেন তিনি। জানান, গত ২ সপ্তাহে ২৬টি অবৈধ অস্ত্র ও ১০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

 

এছাড়া ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত চার শতাধিক কিশোর গ্যাং গ্রেপ্তার এবং পাহাড়ে শান্তি রক্ষায় অভিযানের কথা জানায় সেনাবাহিনী।

 

শফিকুল ইসলাম বলেন, শুধু গত ২ সপ্তাহে চট্টগ্রাম থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার ও ২৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন তারা।এছাড়া ৫ আগস্টের পর ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার করার কথা জানায় সেনাবাহিনী।

 

এসময় গুমের সাথে জড়িত সেনা সদস্যদের বিষয়ে বাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তদন্তে প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা। আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

 

বাহিনীটি যে কোনো ঘটনার বিরুদ্ধে সোচ্চার আছে এবং থাকবে বলেও জানান কর্নেল শফিকুল ইসলাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।