Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
এক্সক্লসিভ

নিবন্ধন পেল অনলাইন নিউজ পোর্টাল 'দ্য নিউজ ২৪ ডটকম'

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
নিবন্ধন পেল অনলাইন নিউজ পোর্টাল 'দ্য নিউজ ২৪ ডটকম'

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী নিবন্ধন পেয়েছে ডিজিটাল ও মাল্টিমিডিয়া ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল দ্য নিউজ ২৪ ডটকম। রবিবার (১৩ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী দ্য নিউজ২৪ডটকম’কে নিবন্ধন দেওয়া হয়েছে। এর আগে নিবন্ধনের জন্য প্রাথমকিভাবে অনুমোদন দেয় তথ্য মন্ত্রণালয়। এরপর সরকারি বিধি-বিধান অনুযায়ী নির্ধারিত ফি সরকারি কোষাগারে জমা দিয়ে তথ্য অধিদফতর থেকে নিবন্ধন সম্পন্ন করার পর সরকারি বিধি অনুযায়ী সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে দ্য নিউজ কর্তৃপক্ষের হাতে নিবন্ধন সনদ তুলে দেয়া হয়। তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সাক্ষরিত সনদে উল্লেখ করা হয়,সরকার কর্তৃক নির্ধারিত শর্তাবলী মেনে চলতে হবে নিবন্ধন প্রাপ্ত এই গণমাধ্যমকে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি ‘সারাদেশে সবার সাথে’ স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দ্য নিউজ২৪ডটকম। সেই থেকে একঝাঁক তরুণ, উদ্যমী সংবাদকর্মী নিজেদের পেশাদারিত্ব বজায় রেখে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করে আসছে। বিশেষ করে দ্য নিউজের ডিজিটাল বিভাগ অল্প সময়ের মধ্যে ব্যাপক সফলতা অর্জন করে এবং দেশব্যাপী আলোড়ন তৈরি করে। শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দ্য নিউজ জায়গা করে কোটি কোটি পাঠক ও দর্শকের অন্তরে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।