Tuesday, 27 October 2026
শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট
এক্সক্লসিভ

নিজ বাড়িতে ঢাবির সাবেক শিক্ষার্থীর আত্মহত্যা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নিজ বাড়িতে ঢাবির সাবেক শিক্ষার্থীর আত্মহত্যা

লিপন রায় দ্বীপ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক সাবেক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, দ্বীপ ঢাবিতে ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি জগন্নাথ হলের আবাসিক ছিলেন। তার বাড়ি লালমনিরহাট জেলায়।

 

আরও জানা গেছে, ঢাবির জগন্নাথ হল শাখা ছাত্রলীগের কাজল দাস এবং অতনু বর্মন কমিটির ১নং সহ-সভাপতি ছিলেন লিপন কুমার রায় দ্বীপ।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) দ্বীপের ব্যাচমেট ও গণমাধ্যমকর্মী আব্দুল্লাহ আল জোবায়ের দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়ে বলেন, ব্যক্তিগত কারণে গতকাল (শুক্রবার) মাঝরাতে আমার ডিপার্টমেন্টের বন্ধু লিপন রায় দ্বীপ লালমনিরহাটে নিজ বাড়িতে সুইসাইড করেছে।

 

তিনি বলেন, চাকরি নিয়ে ফ্রাস্ট্রেশনে ভুগে দ্বীপ মারা গেছে, এমনটা শোনা যাচ্ছিল। তবে, সে ডাচ বাংলা ব্যাংকে উচ্চ পদে চাকরি করছিল। চাকরির সমস্যা নয়, বিষয়টা পারসোনাল (ব্যক্তিগত)।

 

দ্বীপের দাদা সজীব বলেন, আমি শুনেছি দ্বীপ আত্মহত্যা করেছে। আমি এখনো বাড়িতে যাইনি। আমরা যতটুকু ধারণা, দ্বীপ ক্যাসিনো জুয়ার সাথে জড়িয়ে ঋণগ্রস্ত হয়ে গিয়েছিল। যার কারণে, হতাশায় হয়তো আত্মহত্যা করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস বলেন, আমি এখনো এ বিষয়ে কিছু ‍শুনিনি। আমরা খোঁজ নেব।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য এখনো আসেনি। আমরা খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।