Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ সারা দেশ জেলার খবর

নিজ ঘরে মিলল স্বামী-স্ত্রী ও দুই সন্তানের ঝুলন্ত মরদেহ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
নিজ ঘরে মিলল স্বামী-স্ত্রী ও দুই সন্তানের ঝুলন্ত মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিজ বসতঘর থেকে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নবীনগর পৌর এলাকার বিজয়পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আমির মিয়ার ছেলে মো. সোহাগ (৩৩) ও তার স্ত্রী জান্নাতুল (২২), দুই মেয়ে ফারিয়া (৪) এবং ফাহিমা (২)। জানা যায়, সকালে ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করেন মৃত জান্নাতুলের মা মনু বেগম। এ সময় কোনো সাড়া না পেয়ে আশেপাশের লোকজনদের ডাকেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ওসি মাহাবুবুর রহমান। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।