Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

নাসিরনগরে দুই মাদকসেবীর কারাদণ্ড

admin • 25 Jul 2024, 10:33 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নাসিরনগরে দুই মাদকসেবীর কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই মাদকসেবীকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নাসিরনগর ইউএনও মো. ইমরানুল হক ভূঁইয়া তাদেরকে এই কারাদণ্ড দেন।

 

দণ্ডপ্রাপ্ত আরিফ মিয়া উপজেলার বুড়িশ্বর ইউপির লক্ষীপুর গ্রামের চান্দ আলীর ছেলে ও ছাত্তার মিয়া ওরফে ছত্তর মিয়া একই গ্রামের আরাজ মিয়ার ছেলে।

 

জানা যায়, আরিফ মিয়া ও ছাত্তার মিয়া ওরফে ছত্তর মিয়া দীর্ঘদিন ধরে বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর আশ্রয়ণ কেন্দ্রে গিয়ে মাদক সেবন করে আসছেন। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার এসআই বাবুল মিয়ার নেতৃত্বে পুলিশ দুপুরে লক্ষীপুর আশ্রয়ণ কেন্দ্র থেকে মাদক সেবনকারী আরিফ মিয়া ও ছত্তর মিয়াকে আটক করে। পরে নাসিরনগর ইউএনএ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরানুল হক ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ১ বছর করে বিনাশ্রম  কারাদণ্ড ও একই সঙ্গে দুই জনকেই ১০০ টাকা অর্থদণ্ড  প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নাসিরনগর ইউএনও মো. ইমরানুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।  উপজেলা প্রশাসনের মাদক বিরোধী মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।