Friday, 30 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
এক্সক্লসিভ

‘নারী সংস্কার কমিশন’ এর সুপারিশ বাতিলের আহ্বান জামায়াত আমিরের

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
‘নারী সংস্কার কমিশন’ এর সুপারিশ বাতিলের আহ্বান জামায়াত আমিরের

নারী অধিকারের নামে ‘নারী সংস্কার কমিশন’ কিছু সুপারিশ পেশ করেছে যা ঈমান ও সুন্নাহর সম্পূর্ণ খেলাফ, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

 

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জামায়াতে ইসলামি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় জামায়াত আমির বলেন, যারা এই সুপারিশ করেছেন, তারা এ দেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো, দেশে ফিরে বিলম্ব না করে প্রথমেই এ কাজটা বাতিল করবেন। আর যদি এরকম কোন কমিশন করতেই হয়, তাহলে সকল শ্রেণি পেশা, দল এবং আদর্শের মানুষকে নিতে হবে। সেখানে ইমানদার মহিলাদেরও প্রতিনিধিত্ব করতে হবে।

 

এ সময় নির্বাচন কমিশনের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিক, তাতে মানুষের উপকার হবে। সেই সঙ্গে কমিশনের এসিড টেস্টও পরীক্ষা হয়ে যাবে, তারা কতোটা গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।