Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নারী ইউটিউবারের হাতে আটক দুই চোর,গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

admin • 17 Sep 2025, 10:40 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নারী ইউটিউবারের হাতে আটক দুই চোর,গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এবার নারী ইউটিউবারের হাতে আটক দুই চোরকে গণপিটুনি দিয়েছে জনতা। আটক দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে থানা পুলিশ।

 

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের স্কুল পাড়ায় শাহিনের বাড়ির দোতলার একটি ইউনিটের দরজার তালা ভেঙ্গে দুই চোর প্রবেশ করে। এ সময় বাড়ির ভাড়াটিয়া ও ইউটিউইবার মুন্নি আক্তার কনা দরজার তালা ভাঙ্গা শব্দ আঁচ করতে পারেন। তিনি ছুটে এসে বাড়ির মালিক শাহিনের বসবাসের দোতলার ইউনিটের প্রধান দরজার তালা ভাঙ্গা দেখে। এক পর্যায়ে বাইরে থেকে প্রধান দরজার হ্যাজবোল্টটি আটকে দিয়ে চিৎকার করে। এ সময় স্থানীয়রা ঘরের ভিতর আটকা পড়া চোরদের বেড় করে নিয়ে যায়।

 

ঘরের ভিতর আটক চোর নূরুজ্জামান (৪৫) ও চুন্নু শেখ (৪৫)। তাদের বাড়ি মাদারিপুরে। পরে বাড়ির মালিক শাহিন খোকসা থানা পুলিশকে খবর দেন। কিছু সময় পর পুলিশের একটি দল ঘটনা স্থল থেকে গণপিটুনির শিকার ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সন্ধ্যায় এ রিপোট লেখা পর্যন্ত আটক দুই ব্যক্তি হাসপাতালে ভর্তি ছিলো।

 

বাড়ির মালিক শাহিন জানান, তারা ইউটিউবার কনা’র ফোন পেয়ে তিনি বাড়িতে আসেন। পরবর্তীতে  বিষয়টি জানানো হবে বলে তারা জানান ।

 

হাসপাতালে চিকিৎসাধীন আটক চুন্নু শেখ জানান, তাদের কাছে তালা ভাঙ্গার যন্ত্র ছাড়া আর কোন অস্ত্র ছিলো না। তারা ঘরে ঢোকার পর স্থানীয়রা তাদের আটক করে। পরে পুলিশ তাদের উদ্ধার করেছে।

  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবির হোসেন বলেন, পুলিশের ভর্তি করা দুই ব্যক্তির শারীর অবস্থা ভালো আছে।   খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, স্থানীয় জনতা আটক দুই ব্যক্তিকে গণ পিটুনি দিচ্ছিলো এমন  খবর পেয়ে পুলিশ দুই ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালেই ভর্তি আছে। বাড়ির মালিক মাগরিবের নামাজের পর মামলা দিতে থানায় আসবেন। এ বিষয়ে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।