Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

নারীকে লাথি মারা যুবকের শাস্তি চাইলেন শিশির মনির

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নারীকে লাথি মারা যুবকের শাস্তি চাইলেন শিশির মনির

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোট আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ছাত্রজোটের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

 

জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ ও রাজশাহীতে গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলার নিন্দা জানিয়ে এ মানবন্ধন করেছিল তারা।

 

হামলার সময় এক নারীকে লাথি মারার একটি ছবি ইতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

এ ঘটনার বিচার দাবি করেছেন সাবেক ছাত্রশিবির নেতা ও আইনজীবী শিশির মনির। আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে ভিডিওটি শেয়ার করে দোষীদের বিচার দাবি করেন তিনি।

 

ফেসবুক পোস্টে শিশির মনির লিখেছেন, দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। দলীয় পরিচয় আছে কি না সেটা বড় কথা নয়।

 

তার অপরাধ বিবেচনা করে পদক্ষেপ নিন। আশাকরি কেউ তার পক্ষ অবলম্বন করবেন না।

এদিকে নারীকে লাথি দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত যুবকের নাম আকাশ চৌধুরী। স্থানীয় জামায়াত নেতাদের সঙ্গে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।