নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্বাচন বর্জনের দাবিতে হরতাল সমর্থনে পিকআপ ভ্যানে আগুন দিয়ে যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মশাল মিছিল করেছে। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় প্রধান তেল পাম্পের কাছে এই বিক্ষোভ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতাকর্মী নির্বাচন বর্জনের দাবিতে হরতাল সমর্থনে পঞ্চবটি এলাকায় মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করেছে। মিছিলকারীরা পঞ্চবটি মোড়ে এসে জড়ো হয়।
এরপর একত্রিত হয়ে চাষাঢ়ার দিকে স্লোগান দিয়ে দ্রুতগতিতে চলে যায়। খবর পরে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, অগ্নিসংযোগের খবরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। অগ্নিসংযোগকারীকে খুঁজতে পুলিশ কাজ করছে।





