Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

নারায়ণগঞ্জে নৌকা সমর্থিত দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮, আটক ১০

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে নৌকা সমর্থিত দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮, আটক ১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নৌকা সমর্থিত দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে।

 

এছাড়া আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী সমর্থিত গোলাম রসুল কলি ও আব্দুর রহমান লিটুর মধ্যে তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের দশজন আহত হয়।

 

সিনিয়র সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) আবির হোসেন জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে র‌য়ে‌ছে। উভয়পক্ষের দশজনকে আটক করা হয়েছে। তবে দেশীয় অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।