Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়

নায়ক থেকে আম বিক্রেতা, ওমর সানী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
নায়ক থেকে আম বিক্রেতা, ওমর সানী

ঢাকাই সিনেমার একসময়ের সুপারহিট নায়ক ওমর সানী এখন অভিনয়ে খুব একটা নিয়মিত নন। দর্শক তাকে সর্বশেষ দেখেছেন ‘ডেডবডি’ সিনেমায়। তবে এবার ভক্তদের জন্য তিনি হাজির হলেন এক ভিন্ন পরিচয়ে আম বিক্রেতা হিসেবে

হ্যাঁ, ঠিকই শুনেছেন। বড় পর্দার তারকা ওমর সানী এবার অনলাইনে নিজের আমের ব্যবসা শুরু করেছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমার অনলাইন শপ থেকে সরাসরি বাগান থেকে কেমিক্যাল মুক্ত আম্রপালি, ব্যানানা ম্যাংগো ও হাড়িভাঙা আম দিচ্ছি মাত্র ১২০ টাকায়, হোম ডেলিভারি চার্জসহ।” শুধু বাংলাদেশ নয়, প্রবাসী বাংলাদেশিরাও এই আম কিনতে পারবেন।

 

‘মাটির কোলে’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে তিনি এই আম বিক্রি করছেন। ভিডিও বার্তায় ওমর সানী বলেন, “আমের কথা শুনলে সবার মন ভালো হয়ে যায়। আমরা গর্ব করে বলি, আমি চাঁপাইনবাবগঞ্জের ছেলে, আমাদের রাজশাহীর আম বিশ্বের অন্যতম সেরা। ফরমালিন মুক্ত, একদম বাগান থেকে আপনাদের ঘরে পৌঁছে দেব।”

অনেকেই বলছেন, ভক্তদের কাছে তিনি এখন শুধু সিনেমার নায়ক নন, বিশ্বাসের একজন ব্যবসায়ী। যেখানে সবাই সন্দেহ করে, সেখানেই ওমর সানী দিয়েছেন ফরমালিন মুক্ত আমের নিশ্চয়তা।

উল্লেখ্য, ১৯৯২ সালে ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন ওমর সানী। এরপর ‘চাঁদের আলো’, ‘দোলা’, ‘আখেরি হামলা’, ‘মহৎ’সহ বহু হিট সিনেমায় অভিনয় করে তিনি জায়গা করে নিয়েছিলেন কোটি দর্শকের হৃদয়ে।

এবার বড় পর্দা থেকে সরাসরি "বাগানের পথে তার নতুন যাত্রা"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।