Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

নামাজ শেষে ফেরার পথে ট্রাক চাপায় মসজিদের ইমামের মৃত্যু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
নামাজ শেষে ফেরার পথে ট্রাক চাপায় মসজিদের ইমামের মৃত্যু

নাটোরে নামাজ শেষে ফেরার পথে ট্রাক চাপায় নজির উদ্দিন সরদার (৬২) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পশ্চিম বাইপাস এলাকার একডালা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নজির উদ্দিন সরকার নাটোর শহরের নেংগুড়িয়া এলাকার মৃত আবুল কাশেম এর ছেলে। তিনি নেংগুড়িয়া জামে মসজিদের ইমাম ছিলেন।

 

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এন এম মাসুদ জানান, সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে রাস্তা পার হচ্ছিলেন নজির উদ্দিন সরকার। এ সময় নাটোর থেকে রাজশাহীগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।

 

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করা গেলেও এর চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।