Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নামজারি আবেদন ফরম পূরণের আগে দিতে হবে কোর্ট ফি

admin • 09 Nov 2023, 08:18 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নামজারি আবেদন ফরম পূরণের আগে দিতে হবে কোর্ট ফি

আগামী ১ ডিসেম্বর থেকে নামজারি আবেদন করার ক্ষেত্রে ফরম পূরণের আগে কোর্ট ফি পরিশোধ করতে হবে। ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

 

এতে বলা হয়, বর্তমানে মিউটেশন সিস্টেমে অনলাইনে নামজারি আবেদন ফরম পূরণ করার পর কোর্ট ফি বাবদ ২০ টাকা এবং নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকা মিলিয়ে সর্বমোট ৭০ টাকা একত্রে আবেদনকারীর কাছ থেকে নেওয়া হয়।

 

এতে আরও বলা হয়, মিউটেশন সিস্টেম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে আবেদনকারীকে আলাদাভাবে প্রথমে অনলাইনে কোর্ট ফি বাবদ ২০ টাকা পরিশোধ করে নামজারি আবেদন ফরমটি ৭ দিনের মধ্যে পূরণ করতে হবে।

 

আবেদন ফরম পূরণ সম্পন্ন হওয়ার পর নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকা পরিশোধ করে ফরমটি অনলাইনে জমা করতে হবে বলেও পরিপত্রে জানানো হয়।

 

পরিপত্রে বলা হয়, এটি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।