Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নাটোরে জিপ গাড়ির ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

admin • 30 Jan 2024, 09:17 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নাটোরে জিপ গাড়ির ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জিপ গাড়ির ধাক্কায় মফিজুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) রাত ১০টার ঘটিকার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মফিজুল ইসলাম রাজশাহীর বহরামপুর এলাকার আনসার আলীর ছেলে। তিনি নাটোরের দিয়াপাড়া আদর্শ গ্রামে পরিবারসহ বসবাস করতেন।

 

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান জানান, রাতে ভ্যান নিয়ে মহিষভাঙ্গা এলাকার মহাসড়ক পার হচ্ছিলেন মফিজুল ইসলাম। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী দ্রুতগতির একটি পাজেরো জিপ ভ্যানটিকে ধাক্কা দেয়।

   

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।খবর পেয়ে জিপের চালককে আটক করা হয়েছে। এছাড়া, জিপটিকেও জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।