Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

নাটোরে চাঁদাবাজি চক্রের মূল হোতাসহ গ্রেফতার ২৫

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নাটোরে চাঁদাবাজি চক্রের মূল হোতাসহ গ্রেফতার ২৫

নাটোরে পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ট্রাক-বাস ও বিভিন্ন পরিবহনের চাঁদাবাজি চক্রের মূল হোতাসহ ২৫ জনকে টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার সিংড়া, লালপুর ও সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেফতা ব্যক্তিরা হলেন- নাটোর সদর উপজেলার রানা (২৮), শাহাজাহান আলী (৬২), আব্দুল খালেক (৬৫), আজাহার শেখ (৫২), আফজাল হোসেন (৬০), রাইজুল ইসলাম (৩৫), রেজাউল করিম ও উজ্জল হোসেন (২৮)।

 

সিংড়া উপজেলার আশরাফুল ইসলাম স্বপন (৪৫), আনোয়ার হোসেন বাবু (৫০), আকরামুল ইসলাম (৩৮), এরশাদুল (৪৮), বাবুল খান (৪৭), মনসুর রহমান (৩৭), মোজাহার (৫৫), বারেক সর্দার হাসান আলী (৫৬), জিয়াদুল ইসলাম (৫৫), ফাইজুল ইসলাম (৩৫), আরিফুল ইসলাম (৩০)।

 

নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামের আব্দুর রাজ্জাক (৪০), সদর উপজেলার নবীনগর এলাকার মো.বাবু প্রামানিক (৩৫), নলডাঙ্গার বাশভাগ এলাকার মো. বেল্লাল হোসেন (৫৬), রাজশাহীর বোয়ালিয়া থানার মো. রুপস আলী (৪১), নলডাঙ্গা এলাকার মো. ফারুক (৩৬)।

 

র‌্যাব নাটোর জানান, নাটোরের তিন উপজেলার পৃথক স্থানে অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক, অটোরিকশা এবং বাস থেকে স্থানীয় রাজনীতিবিদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা আদায়ের নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বইসহ চাঁদাবাজ চক্রের মূল হোতাসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মামালা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।