Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় জেলার খবর

নাগরিকদের মতেই বদলে যাচ্ছে খোকসার ভবিষ্যৎ!

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
নাগরিকদের মতেই বদলে যাচ্ছে খোকসার ভবিষ্যৎ!

কুষ্টিয়ার খোকসায় শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় খোকসা পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

খোকসা পৌরসভার পৌর প্রশাসক রেশমা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. আরিফুল হক, ডা. আবির হোসেন সোহাগ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম, পৌর প্রকৌশলী সুজন আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, নাগরিক সমাজের প্রতিনিধি রূপালী ঘোষ প্রমুখ।

 

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেশমা খাতুন বলেন, “আজকের শহর সমন্বয় কমিটির সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের সুচিন্তিত মতামতের আলোকে খোকসা পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হবে।”

তিনি টিএলসিসির নারী সদস্যদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং পৌর করের ওপর গুরুত্বারোপ করে বলেন, “যারা পৌর কর কমানোর জন্য এখনও আপিল করেননি, তারা যেন দ্রুত আপিল করেন।”

আগামী অর্থবছরে ড্রেন ও সড়কের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হবে বলেও জানান তিনি। সভার শেষভাগে তিনি ধৈর্যসহকারে টিএলসিসির সদস্যদের বক্তব্য শুনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।